পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নারায়নগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে শরীফ হোসেন নামে এক ব্যবসায়ীকে দিনে-দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

বুধবার (০১ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরীফ হোসেন আদর্শনগরের আলাল মাতাব্বরের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, কয়েকদিন আগে স্থানীয় বখাটে ও কিশোর গ্যাংয়ের লিডার শাকিল ও লালনসহ কয়েকজন শরীফ হোসেনের মালিকানাধীন বৃষ্টি ইলেট্রনিক্স ও ফার্নিচারের দোকানের সামনে তারা প্রায় আড্ডা দেয়াসহ মাদকদ্রব্য সেবন করতো। শরীফ হোসেন তাদের দোকানের সামনে আড্ডা দিতে নিষেধ করে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেন। কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্যরা সেটি মেনে নেয়নি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোর গ্যাংয়ের এক সদস্য শরীফ হোসেনকে কল করে রিক্সার গ্যারেজের সামনে ডেকে নিয়ে আসে। সেখানে শাকিল ও লালনসহ ১০-১২ জন কিশোর সদস্য শরীফ হোসেনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

নিহতের বাবা আলাল মাতাব্বর বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য শাকিল, লালনসহ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে তার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, পুর্ব শ্রত্রুতার জের ধরে শরীফ হোসেন নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর সন্ত্রাসীরা। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। হত্যাকাণ্ডের সময়ের কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর