এলাকার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে সেগুলো আবার ট্রাক্টর দিয়ে পরিবেশ দূষণ করে নিয়ে যাওয়া হয়। এই ধরণের কাজ ঠেকাতে এইবার রাস্তার মাঝখানে শুয়ে থেকে প্রতিবাদ জানালেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন। বুধবার (১ এপ্রিল) তিনি এই প্রতিবাদ জানান।
জানা যায়, উপজেলায় কৃষি জমিতে হালচাষ করার কথা বলে ট্রাক্টর কিনে সেগুলোকে অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহার করে আসছে একতি চক্র। প্রভাবশালীদের প্রত্যক্ষ সমর্থনে কমিটি গঠন করে দীর্ঘদিন ধরে বিভিন্ন নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল তারা।
আবার বিকট শব্দ করে এই পরিভনগুলো রস্তা দিয়ে যাওয়ার সময় ধূলাবালি উড়িয়ে পরিবেশ নষ্ট করছে। যা এলাকার মানুষের স্বাস্থের জন্যও হুমকি সরূপ। তাই সচেতন মহলের অনুরোধে অনেক চেষ্টার পরেও অবৈধ ট্রাক্টর মালিকদের দৌরাত্ম থামাতে পারেন নি চেয়ারম্যান বেলায়েত। অবশেষে বাধ্য হয়ে এলাসিন-সিংহরাগী রোডে এমন প্রতিবাদ করে বসলেন।
তিনি রাস্তায় শুয়ে পড়ার কারণে ট্রাক্টরের চালকও মাটিভর্তি গাড়ি নিয়ে ফিরে যেতে বাধ্য হয়।
বেলায়েত হোসেন জানান, উপজেলা প্রশাসন ও আমরা একাধিকবার নিষেধ করলেও এ অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ হচ্ছে না। বড় চাকার দ্রুত গতির ট্রাক্টর চলাচল করায় স্থানীয় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া ধুলোয় পরিবেশও নষ্ট হচ্ছে।
সম্প্রতি করোনাভাইরাসের কারণে জাতীয় দুর্যোগ মুহূর্তে অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে পরিবেশ নষ্ট হওয়ায় এলাকার বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
বার্তাবাজার/এসজে