মৃত্যুপুরী ইতালিতে একদিনে ৭২৭ জনের মৃত্যু

মহামারি করোনাভারাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৫ জনে।

এছাড়া দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ১৬ হাজার ৮৪৭ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের পরই ইতালিতে মারাত্মক আকার ধারণ করতে শুরু করে এই ভাইরাস। অবস্থা এমন জায়গায় পৌঁছায়, এক সময় চীনকেও ছাপিয়ে যায় ইতালি। ইতিমধ্যে করোনা ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে সে দেশের প্রশাসন। সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর