লালমনিরহাটে ‘সময়ের যোদ্ধা’দের উদ্যোগে ত্রাণ বিতরণ

লালমনিরহাট সদর উপজেলার নবগঠিত সামাজিক সংগঠন “সময়ের যোদ্ধা”র উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার প্রায় ৬৪ টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।

বুধবার(১ এপ্রিল) রাতে পৌর এলাকার ৩নং এবং ৫নং ওয়ার্ডের ৬৪টি পরিবারের মাঝে
চাল,ডাল,সাবান,তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন সংগঠন এর সদস্যরা।

সংগঠনের সমন্বয়ক আশরাফ মিঠু জানান,” করোনা ভাইরাসের কারণে আমাদের উত্তরবঙ্গের দিনমজুর পরিবারের সদস্যরা আর্থিক কষ্টে জীবনযাপন করছে।

তাদের কষ্ট লাঘবে আমরা খুব অল্প সময়ে জেলার বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী সদস্যদের সমন্বয়ে সংগঠনটি তৈরি করেছি। আমরা আরও দুই থেকে তিনশত দরিদ্র পরিবারের সদস্যদের কাছে সহায়তা পৌঁছে দিতে চাই।

সংগঠনের আরও একজন সদস্য বলেন, ” আমরা সারাদেশের বিভিন্ন স্থান থেকে পরিচিত অপরিচিতদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছি। আমাদের প্রতিটি প্যাকেজে প্রায় ১৭ কেজি চাল, ২.৫ কেজি ডাল, ৫০০গ্রাম তেলের বোতল,১ টি সাবান, ৫০০গ্রাম লবন ও ৫ কেজি করে আলু রয়েছে। চেষ্টা করেছি যেন পরিবারটির টানা ১০ দিনের খাদ্যের যোগান হয় এই সহযোগিতার মাধ্যমে ।”

এছাড়াও জানা যায়, সংগঠনটি দেশের এই সংকটময় অবস্হায় নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যেতে চান ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর