ঘাটাইলে ইউএনওর হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ

বুধবার সন্ধ্যা ৭টায় টাঙ্গাইলের ঘাটাইলের দিঘর ইউনিয়নে ধোপাজানী গ্রামে ইউএনওর হস্তক্ষেপে অল্পের জন্য বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো ১০ম শ্রেনীর ছাত্রী। মেয়েটি ব্রাহ্মন শাসন বালিকা উ”চ বিদ্যালয়ের ছাত্রী মজনু মিয়ার মেয়ে।

দিঘর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানায় ধোপাজানী গ্রামের মজনু মিয়ার মেয়ে টাঙ্গাইল বেড়াডোমা গ্রামের সুমন নামে বেকার ছেলে সাথে পারিবারিক ভাবে বিয়ে দেয়ার জন্য স্দ্ধিান্ত গ্রহন করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমি জানতে পেরে মেয়ের বাবা এবং মাকে জানানো হয় যে পর্যন্ত মেয়ে সাবালিকা না হয় পর্যন্ত তাকে বিয়ে দেওয়া যাবে না।মেয়ের বাবা মাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার বার্তাবাজার ডট কম কে জানায় আমরা মেয়ে বাবা এবং মাকে মুচলেকা দিয়ে স্কীকারোক্তি নিয়েছি যে পর্যন্ত মেয়ে বাংলা দেশের আইন অনুযায়ী বিয়ের যোগ্য না হবে সে পর্যন্ত তাকে বিয়ে দেওয়া যাবে না।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর