বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে ‍যাচ্ছে সেনাবাহিনী

দেশে মহামারি করোনাভাইরাসের প্রভাবে চলমান সংকটের মধ্যে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী।

বুধবার (০১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ২৪ মার্চ আইএসপিআরের পক্ষ থেকে দেশের সব জেলায় সেনাবাহিনী পাঠানোর কথা জানানো হয়। এরপর থেকে এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সব বিভাগ এবং জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করছে সেনাবাহিনী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর