আগামীকাল ঢাকা ছাড়বেন ৩ শতাধিক জাপানি নাগরিক

বাংলাদেশে থাকা ৩ শতাধিক জাপানি নাগরিক আগামীকাল (২ এপ্রিল) ঢাকা ছেড়ে যাচ্ছেন। করোনা আতঙ্কে নিজদেশে ফিরে যেতে প্রস্তুত এইসব জাপানির প্রায় সবাই বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উচ্চপদে কর্মরত ছিল।

নিজ দেশের নাগরিকদের জরুরীভাবে সরিয়ে নিতে জাপান সরকার ভাড়া করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।

বাংলাদেশ থেকে এর আগে যুক্তরাষ্ট্র, ভুটান ও মালয়েশিয়া সরকার ঢাকায় স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর