ড্রেনের পানিতেও করোনা!

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন শহরাঞ্চলের বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহৃত ড্রেনের পানিতেও করোনা ভাইরাস আছে। নেদারল্যান্ডসের একটি শহরে ড্রেনের পানি পরীক্ষা করে সেখানে ভাইরাসটির অস্থিত্ব পাওয়ার ঠিক এক সপ্তাহ পরেই শহরটিতে দেখা মিলল প্রথম করোনা আক্রান্ত রোগীর।

আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের এক সংবাদে জানানো হয়, বিজ্ঞানীরা আশা করেছিলেন ড্রেনের পানি পরীক্ষার মাধ্যমে আগেই জানা যেতে পারে সেখানে করোনার উপস্থিতি আছে নাকি নেই।

‘কেডাব্লিউআর ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট’ আমস্টারডাম বিমানবন্দরসহ আটটি শহরের ড্রেনের পানি পরীক্ষা করেছে। এর মধ্য়ে ইউট্রেখট শহরের কাছে অবস্থিত আমার্সফর্ট শহরের সুয়েজ প্ল্য়ান্টের পানিতে ৫ মার্চ করোনার সন্ধান পাওয়া যায়। এর কয়েক সপ্তাহ পর ঐ শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

অনেক কোভিড-১৯ রোগীর মলে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ফলে ড্রেনের পানি পরীক্ষা করে কোনো এলাকায় করোনা আছে কিনা, তা জানা যেতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর