তিতাসের মজিদপুর ইউনিয়নে ৭৫০জন কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে ৭৫০জন কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে দৈনন্দিন শ্রমজীবী কর্মহীনদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মহামারী করোনাভাইসের প্রভাব সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই ভাইরাসটির সংক্রমণ বিস্তার করেছে। মরনগাতী সংক্রমণ এড়াতে গিয়ে দৈনন্দিন অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
এমন কর্মহীনদের পাশে দাড়াতে সরকারের নির্দেশনায় এবং কুমিল্ল্রা তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তারের অনুপ্রেরণায়, উপজেলা পরিষদ,প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণের যৌথ উদ্যোগে নিজস্ব অর্থায়নে উপজেলার পাঁচ হাজার কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।
তারই অংশ হিসেবে মজিদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ৭৫০ জনকে একটি করে খাদ্যসামগ্রীর প্যাকেট দেয়া হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে পাঁচ কেজি কের চাউল,দুই কেজি আটা,দুই কেজি আলু,এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি করে লাবন।
এসকল খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, ইউপি চেয়ারম্যান মো.ফারুক মিঞা সরকার, সহ-সভাপতি মো. শাহআলম শান্তি,যুগ্ম সম্পাদক মো.শেখ ফরিদ প্রধান, মজিদপুর ইউনিয়ন সভাপতি মো. মোস্তক ভূইয়া,সাধারণ সম্পাদক মো.জাহঙ্গীর আলম সরকার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্ব-স্ব ওয়ার্ডের মেম্বারগণসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় উপকারভোগীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসনে সরকার, নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারসহ সকল জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেএ/বার্তাবাজার