কঠোর অবস্থানে কেরানীগঞ্জ প্রশাসন, ১৫ জনকে অর্থদণ্ড

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে এবার কঠোর অবস্থানে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে বাহিরে ঘোরাফেরা করা,সংক্রমণ রোগের বিস্তারে সচেতন না হওয়া, প্রকাশ্যে ধূমপান করা, নিয়মের বাহিরে দোকান খোলা রাখাসহ বেশ কিছু অনিয়মের কারণে কেরানীগঞ্জের আটি বাজার রুহিতপুরসহ কয়েকটি স্থানে ১৫ জনকে আর্থিক ভাবে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, রাকিব(৩০), আসলাম (৩২), শাকির (২২), সাইদুর রহমান (৪৫), খোকন খান (৩৪), জোবায়ের হোসেন (৪৩), আমজাদ হোসেন (৫৬), জাকারিয়া (২৩), নাজমুল (৫১), শফি (২৫), নাজমুল (৪১), নাহিদ (২৩), রনি(৩০), আলী হোসেন (৪৮) ও সাগর (২৮)।

আজ বুধবার (১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ।

কেরানীগঞ্জের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল বার্তাবাজারকে বলেন, কেরানীগঞ্জ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ রোগ বিস্তার রোধে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং এর পরিধি ক্রমান্বয়ে বাড়বে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসাধারণের প্রতি বাসায় থাকার জন্য অনুরোধ করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর