আশুলিয়ায় ছাত্রলীগ নেতা দ্বীপ ও আরিফের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা দ্বীপ এবং আশুলিয়া থানা ছাত্রলীগের আরিফের উদ্যোগে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১ এপ্রিল) দাভারের আশুলিয়ার গাজীরচর এর সোনিয়া মার্কেট এলাকায় বিকাল ৩টা থেকে শুরু হয়ে বিকাল ছয়টা পর্যন্ত চলে এ ত্রাণ বিতরণ কার্যক্রম।

ছবি: বার্তাবাজার।

উল্লেখ্য, এসময় প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এব্যাপারে ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ জানান, আমার বসবাসের এলাকার খেটে খাওয়া অসহায় মানুষদের বর্তমানে কোনী আয় রোজগার নেই।
ছবি: বার্তাবাজার।

তাই মানবেতর জীবনযাপনে বাধ্য হতে যাচ্ছেন তারা। বিষয়টি চিন্তা করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতির অনুপ্রেরণনায় এই ত্রাণকার্যক্রম।

এসময় তিনি আরও বলেন, মানবতার সেবায় এই মূহুর্তে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের অবস্থান থেকে নিম্ন আয়ের মানুষদের বিশেষ করে অসহায় ও বয়স্কদের সহায়তায় এগিয়ে আসতে হবে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পক্ষ থেকে আমার এলাকার অসহায় মানুষের জন্য সাধ্যমত চেষ্টা করে যাবো।

এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খান বাবু, আশুলিয়া ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

প্রসঙ্গত, দুঃস্থ ও অসহায়দের মাঝে বুধবারের ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর