চট্টগ্রামে আইসোলেশন ওয়ার্ডে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১লা এপ্রিল) সে মারা গেলেও তার মৃত্যুর নির্দিষ্ট সময়টা জানাতে রাজি হয়নি চট্টগ্রামের সিভিল সার্জন ফজলে রাব্বি মিয়া।

সিভিল সার্জন ফজলে রাব্বি মিয়া জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার সরকারি হাসপাতাল থেকে আসা এই রোগী মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। স্থানীয় এনজিও কর্মীর ছেলে এই কিশোরের বাড়ি কক্সবাজার জেলায়।

তিনি আরও বলেন, তার করোনা হয়েছিল কিনা তা আমরা নিশ্চিত নই। নমুনা সংগ্রহ করে সীতাকুণ্ডের বিআইটিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে ফলাফল আসলে জানা যাবে সে আসলেই করোনায় আক্রান্ত হয়েছিল কিনা।

তবে মারা যাওয়া কিশোরের পরিবারের দাবি তাদের পরিবারে কেউ বিদেশ ফেরত নেই এমনকি কেউ বিদেশ ফেরতদের সংস্পর্শেও যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর