লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডের চরের বাসিন্দাদের মধ্যে নেই করোনার কোন আতঙ্ক।নোভেল করোনা ভাইরাস এবং কোভিড-১৯ রোগ সম্পর্কে তাদের নেই কোন ধারনা।
যদিও কয়েকজন এই ভাইরাস এর নাম শুনেছে কিন্তু তারা জানেননা এটা কিভাবে বিস্তার লাভ করে এবং কিভাবে এর থেকে দূরে থাকা যায়।
helping hand covid-19 নামক করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও সহযোগিতা করার প্রোজেক্ট এর উদ্দোক্তা আছিয়া আক্তার খেয়া এলাকা পর্যবেক্ষণ করে বুধবার(১ এপ্রিল) এমন তথ্য জানান বার্তা বাজার কে।
তিনি জানান,সেই এলাকাগুলোর বেশিরভাগ মানুষ দিন এনে দিন খায় তাই করোনা ভীতির চেয়ে তাদের ক্ষুধার ভীতি বেশি।দেশের এই পরিস্থিতিতেও থেমে নেই তাদের কর্মজীবন।সচেতন না হওয়ায় এবং ভাইরাস সম্পর্কে না জানায় এর ভয়াবহতাও স্পর্শ করতে পারেনি তাদের।
গ্রামবাসীদের মধ্যে একজন বলেন,”হামরা এগুলা জানিনা।দিন আনি দিন খাওয়া নাগে।বাইরোত না বেরাইলে,কামোত না গেইলে খামো কি।আল্লাহ রোগ দিলে আল্লাহ ভালো করি দিবে।”
সর্বস্ব হারা ভূমিহীন এই চরের বাসিন্দাদের মধ্যে যদি একজন আক্রান্ত হয় তাহলে পুরো এলাকাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) নোভেল করোনা ভাইরাস সম্পর্কে উক্ত এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে গেলে এসব বিষয় লক্ষ করেন আছিয়া আক্তার খেয়া।তিনি ও বাকি সদস্যরা এসময় এলাকায় জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি সাবান বিতরণ করে সচেতনতা বৃদ্ধি করেন।
কেএ/বার্তাবাজার