কেরানীগঞ্জে শুরু হয়েছে করোনা সনাক্তকরণ পরীক্ষা

সারা দেশেই করোনার প্রভাব পড়েছে। সারাদেশেই বাড়ছে কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছ করোনা সন্দেহে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে ঢাকার কেরানীগঞ্জে শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস সনাক্তকরণ পরীক্ষা।

আজ ১ এপ্রিল (বুধবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তাবাজারকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পরীক্ষা মূলক ভাবে ৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হলে তাদের করোনা ন্যাগেটিভ আসে। সরকার কভিড-১৯ এর পরীক্ষার প্রাপ্তি বাড়িয়েছে।

তারই প্রেক্ষিতে একই দিনে এক সাথে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশে যত এমটি ল্যাব আছে (মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাবরেটরী) তাদের সকলকেই ট্রেনিং করিয়েছে।

আমাদের ২ জন এমটি ল্যাব আছেন, তারা ট্রেনিং প্রাপ্ত হওয়ায় আমরা কেরাণীগঞ্জে কোভিড-১৯ সন্দেহভাজন ব্যাক্তি যারা আছেন তারা আমাদের সাথে উল্লেখিত (০১৭৩০–৩২৪৪০২ ও ০১৭৯৬–৫৭৩১৬৯ ) নাম্বারে যোগাযোগ করতে পারেন।

কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন বার্তাবাজারকে বলেন, ইতোমধ্যে আইডিসিসিআর এর মাধ্যমে শুধুমাত্র কেরাণীগঞ্জের জন্য আলাদা ভাবে ঢাকা শিশু হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

আমরা এখন সার্বিক ভাবে সক্ষম করোনা ভাইরাস সনাক্ত করণে এবং কেরাণীগঞ্জ বাসীদের জন্য দুটি হটলাইন চালু করা হয়েছে। কারো মধ্যে করোনার উপসর্গগুলো দেখা গেলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

আমরা নমুনা সংগ্রহ করে আইডিসিসিআর বা যেখানে এর পরীক্ষা হবে সেখানে পাঠিয়ে ২/১ দিনের মধ্যে রিপোর্ট দিতে পারবো। তার পেক্ষিতে যদি ন্যাগেটিভ হয় ভালো আর পজেটিভ হলে আমরা তার যথাযথ ব্যবস্থা নিতে পারবো। তিনি আরও বলেন, আমরা করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক ভাবে প্রস্তুত আছি।

আপনারা কেউ অপ্রয়োজনে বাসা থেকে বের হবেন না। যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করুন। আর করোনার উপসর্গগুলো দেখাদিলে বাসা থেকে বের না হয়ে আমাদের হটলাইনে ফোন করুন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর