নিষেধাজ্ঞা সত্বেও হাট বসানোর কারণে ইজারাদারকে জরিমানা

সারাদেশে করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ সরকারের। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে জনসচেতনতা।

যে কারণে গত কয়েকদিন ধরেই সরকারের নির্দেশ অনুযায়ী হাট-বাজার, স্কুল কলেজ, শপিংমল, গণপরিবহন ইত্যাদি বন্ধ ঘোষনা করা হয়েছে।

মানিকগঞ্জের ঘিওরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট বসানোর কারণে হাটের ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ঐতিহ্যবাহী ঘিওর সদর হাটে এ জরিমানা করা হয়।

প্রতিদিন প্রতিটি ইউনিয়নে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। এ সময় হাটে আগত ব্যবসায়ী এবং জনসাধারণকে অতি দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক হাট বসানোর কারণে হাটের ইজারাদারকে দন্ড বিধি আইনের ১৮৬০ এর ১৮৮,২৬৯ ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর