এত সুশৃঙ্খলভাবে কেউ করোনার ত্রাণ নেয়নি সারা দেশের কোথাও

সবাই এক যায়গা থেকেই এসে নিয়ে গেল ত্রাণ। তবে সেখানে ছিল না কোনো ভিড়,কাড়াকাড়ি কিংবা সময় লাগিয়ে ফটোসেশন করার দৃশ্য। পাহাড়ের কাছে মাঠের মাঝে নির্দিষ্ট দুরত্বে ত্রাণের প্যাকেট সাজিয়ে ত্রাণদাতা নিজেও অনেক দূরে দাড়িয়ে ছিলেন। যারা ত্রাণ নেয়ার তারাও সুশৃঙ্খলভাবে এসে তা নিয়ে গেল।

চট্টগ্রামের হাটহাজারীর উদালিয়ে গ্রামের সোনাই ও মনাই ত্রিপুরা পল্লীর বাসিন্দারা বুধবার (১লা এপ্রিল) এভাবেই ত্রাণ গ্রহণ করেছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের ব্যক্তিগত তহবিল থেকে এ সব ত্রাণ বিতরণ করা হয় বলে জানা গেছে।

ইউএনও রুহুল আমিন জানান, করোনাভাইরাস রোধে সরকারের সাধারণ ছুটির মধ্যে অনেকের মতো এই দুই পল্লীর কর্মক্ষমরাও কর্মহীন। তাই ব্যক্তিগত উদ্যোগে ১০৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশের জমিতে নির্দিষ্ট স্থানে ত্রাণ রাখা হয়েছে। তারা খুব সুশৃঙ্খলভাবে এসে যার যার ত্রাণ সংগ্রহ করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর