ঢাকা মেডিকেলে বিনামূল্যে করোনা টেস্ট শুরু

বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেলে এবার চালু হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা যেকোনো রোগী পরীক্ষার মাধ্যমে মাত্র ৩/৪ ঘন্টায় জানতে পারবে ফলাফল।

বুধবার (১ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ করোনা শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসাবে দুইজনের নমুনাও সংগ্রহ করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কার্যক্রম পুরোপুরি শুরু হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, ‘করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করার বিষয়টি চালু করার জন্য আমরা কয়েক দিন থেকে কাজ করে আসছি। আমরা আজ থেকে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করলাম। করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে আগামীকাল থেকে আমাদের হাসপাতালে চালু হবে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর