জাতীয় দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদের জন্মদিন আগামী ৩ এপ্রিল। এইবার ২৫ এ পা রাখা তাসকিনকে প্রতিবারের মতই জন্মদিনের উপহার দিতে চাইলেন বাবা আব্দুর রশিদ। কিন্তু তাস্কিনের আবদার ছিল অন্যরকম।
করোনা ভাইরাসে মানুষ যে আর্থিক সমস্যায় আছে তা বিবেচনা করে তাদের বাড়ির সব ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মাফ করে দেয়ার জন্য আবদার জানান বাবার কাছে। ছেলের এত সুন্দর আবদার ফেলে দিতে পারেনি বাবা।
তাসকিনের বাবা আবদুর রশিদ জানান, ‘কাল তাসকিন এসে বলল, বাবা প্রতি বছরই তুমি আমার জন্মদিন উপলক্ষে কিছু না কিছু দাও। তুমি যত ভাড়াটিয়া আছে, তাদের এক মাসের ভাড়া নিয়ো না। তারপর সবাইকে জানিয়ে দিলাম এবার তাদের ভাড়া দিতে হবে না।’
গতকাল আবার নিজ উদ্যোগে দুস্থদের সহায়তা করছেন তাসকিনের বাবা। সমাজের অন্য সামর্থ্যবানদের উৎসাহিত করার জন্যই বেশ ঘটা করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁর বাবা, ‘এসব করে সবাইকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে সবাইকে উৎসাহিত করা। সবাই যেন এগিয়ে আসে। সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’
বার্তাবাজার/এসজে