ঘিওরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ ঘিওরে সাথী আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ। বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরি পঞ্চ-রাস্তার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাথী আক্তার বাইলজরি পঞ্চম রাস্তামোড় এলাকার মোঃ ইয়াকুব উদ্দিনের মেয়ে। সে গত কয়েক দিন আগে ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরিক্ষা দিয়েছে। এখনো পরিক্ষার ফলাফল বের হয়নি।

সাথী আক্তরের বাবা ইয়াকুব উদ্দিন বলেন, আমার মেয়ে ছোট সময় একদিন হঠাৎ করে ভয় পেয়েছিল। সে থেকে অসুস্থ ।তাকে ভাল চিকিৎসা করার মত টাকা পয়সা না থাকায় কবিরাজি চিকিৎসা করাতাম। তাতে কোনো উন্নতি হয়নি। সেথেকে মানসিক পতিবন্ধি ছিলেন।

সাথী এ পর্যন্ত কয়েকবার গলায় ফাঁস নিতে গিয়ে ছিল।আমরা ও এলাকার লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে আনা হতো। গত মঙ্গলবার রাতে আমাদের সাথে একসঙ্গে ঘুমিয়েছে।

ভোরে কোনো একসময় ঘুম থেকে উঠে ঘরের বারান্দার পাইরের সাথে তার উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। টিনের মধ্যে যখন লাথি লাগে তখন আমরা বাহিরে বেড়িয়ে আসি তাকিয়ে দেখি সাথী উড়না পেচিয়ে ঝুলছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানান, স্থানীয় লোকজন থানায় ফোন দেন।পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি বর্গ প্রকৃত কারন জানান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর