এক মাসের রেশনের খাদ্যসামগ্রী অনাহারের মাঝে বিলিয়ে দিচ্ছে গাজীপুরের পুলিশ

গাজীপুর জেলা পুলিশ সদস্যদের এক মাসের রেশনের খাদ্যসামগ্রী হতদরিদ্র ও দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) থেকে গাজীপুরের পাঁচটি উপজেলায় এক যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। যা অব্যাহত থাকবে।

এ সময়ে তাদেরকে করোনাভাইরাস মোকাবিলায় বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, প্রায় দুই হাজার পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে। এসব সামগ্রী দিয়ে ওই পরিবারগুলো ১০ দিন পর্যন্ত খেতে পারবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর