ঢামেকে আইসোলেশনে থাকা ২ ব্যক্তির মৃত্যু

করোনাভাইরাস সন্দেহে ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদের রক্তের নমুনা আইইডিসিআরএ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুজনেরই মৃত্যু হয়।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির জানান, এই দুজন সম্প্রতি করোনার কয়েকটি উপসর্গসহ বেশ কিছু রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে করোনার উপসর্গ থাকায় তাদের আইসোলেশনে রাখা হয়। গতকাল মঙ্গলবার সেখানেই দুজনের মৃত্যু হয়।

বর্তমানে ২ জনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। তাদের নমুনা আইইডিসিআরএ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর