নওগাঁয় ভাগনের হাতে মামা খুন

নওগাঁয় ভাগনের হাতে মামা খুন হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবরা গ্রামে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে ও মীরপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনির ছাত্র শাকিব(১৩) তার বাড়ীর পার্শ্বে সহপাটিদের নিয়ে ক্রিকেট খেলছিলেন।

এসময় একই গ্রামের জামালের ছেলে ও সতীহাট কেটি হাইস্কুল এ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনির ছাত্র মাসুম (১৩)এর সঙ্গে খেলা নিয়ে বিরোধ বাধে।

এরই জের ধরে মাসুম তার হাতে থাকা ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে শাকিবের মাথায় এবং ঘাড়ে আঘাত করলে এতে ঘটনাস্থলেই শাকিব অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তার পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে শাকিবের মৃত্যু হয়। নিহত শাকিব সর্ম্পকে মাসুমের মামা বলে জানা গেছে। এ বিষয়ে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছিল বলে তিনি জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর