ঘাটাইলে রাইস মিলে ভ্রাম্যমান আদালত ও র্যাবের অভিযান
বুধবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন রাইসমিলে অবৈধভাবে চাল মজুদ করার দায়ে ৪টি রাইস মিল মার্লিক কে ৪ লক্ষ টাকা জরিমানা করেছেন র্যাব-১২ টাঙ্গাইলের সহায়তায় অভিযান পরিচালনা করেছে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকার।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানান, করোনা ভাইরাসের কারনে দেশের উপজেলার কালিদাসপাড়া, কদমতলী, হরিপুর ও ব্রাহ্মনশন এলাকায় ৪টিদুর্যোগময় সময়ে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করে রাখার দায়ে রাইসমিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এগ্রোবাংলা অটোরাইসমিল, পপুলার অটো রাইসমিল, শুভে”ছা অটো রাইসমিল এবং সৌরভ অটো রাইসমিল মালিককে চার লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানায় আমার প্রত্যেকটা রাইস মিলকে গোয়েন্দা নজর দারীতে রেখেছি যদি কোন অসাধু ব্যবসায়ী বাজারে চালের বাজার অ¯ি’তিশীল সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেএ/বার্তাবাজার