করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া ত্রাণ বিতিরণে অনিয়ম করছিলেন চেয়ারম্যান। আর সেই খবর প্রচার কর দেয়ায় ৩ সাংবাদিককে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেছে চেয়ারম্যান ও তার লোকজন। হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি ইউনয়নে বুধবার (১লা এপ্রিল) ঘটনাটি ঘটেছে।
জানা যায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের দেয়া ত্রাণ বিতরণে লুটপাট করছিল আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। সেই সংবাদ প্রচার করায় চেয়ারম্যানের নেতৃত্ব একদল সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ সুলতান আহমেদ উপর এ হামলা চালায়। এসময় তাকে বাচাতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদ।
এলাকাবাসী জানান, সরকারী ত্রাণ বিতরন কালে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দিচ্ছিলেন ৫ কেজি করে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসুন অসহায় দিনমজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক সুলতান। এরপর ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে অস্ত্র সহকারে আউশকান্দি বাজারে শাহ সুলতান আহমেদের উপর সন্ত্রাসী হামলা চালায়।
স্থানীয় লোকজন শাহ সুলতানকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বার্তাবাজার/এসজে