সিরাজদিখানে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসা, ঔষধ ও জীবানুনাশক স্প্রে কার্যক্রম শুরু

সিরাজদিখানে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসা, ঔষধ বিতরণ ও জীবানুনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে এ কার্যক্রম আজ বুধবার থেকে শুরু করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিমের অথার্য়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সহযোগিতায় এ কার্যক্রম চলমান থাকবে। গতকাল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঠান্ডা জনিত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্রের একজন চিকিৎসক ও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকিরে স্বাস্থ্য কর্মী দ্বারা চিকিৎসা ও স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে ঔষধ দেওয়া হয়।

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার পূর্ব কাকালদী গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান, থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ডা. আবু তাহের, মধ্যপাড়া কমিউনিটি ক্লিনিক এর উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর