রিমান্ডেই পাপিয়ার জ্বর-সর্দি, করা হলো করোনা টেস্ট

বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া রিমান্ডে থাকাকালীন সময়েই জ্বরে আক্রান্ত হয়েছে। ফলে র‍্যাব তার করোনা টেস্ট করেছে। ফলাফলে তার করোনা আক্রান্ত না হওয়ার বিষয়টি নিশ্চিত করেই পাঠানো হয়েছে কারাগারে।

র‍্যাব জানায়, আপাতত পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। সুস্থ হওয়ার পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফি উল্লাহ বুলবুল জানান, জিজ্ঞাসাবাদ করার জন্য পাপিয়াকে আমাদের হেফাজতে এনেছিলাম। তিন দিনের মাথায় তার জ্বর, হাচি, কাশি শুরু হয়। করোনা সন্দেহ করে আমরা তার টেস্ট করিয়েছিলাম। ফলাফল নেগেটিভ আসে। তাকে আদালতের মাধ্যমে ৭/৮ দিন আগে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সে সুস্থ হওয়ার পর আবার জিজ্ঞাসাবাদ করবো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর