“এপেক্স ক্লাব অফ গ্রেটার বিক্রমপুর” সংগঠনের মাস্ক ও সাবান বিতরণ
সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের চরপানিয়া গুচ্ছগ্রামে করোনা রোগের সংক্রমণের কারণে কর্মহীন দুস্থ অসহায় পঞ্চাশটি পরিবারের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা এগারটায় “এপেক্স ক্লাব অফ গ্রেটার বিক্রমপুর” নামক সংগঠনের এর পক্ষ থেকে আপদকালীন করোনা সংক্রমণ থেকে সতর্ক থাকতে মাস্ক ও সাবান বিতরণের অনুষ্ঠানিক উদ্বোধন করেন এপেক্স ক্লাব অফ গ্রেটার বিক্রমপুরের সভাপতি এপেক্সিয়ান ইমতিয়াজ উদ্দিন বাবুল, সহসভাপতি এপেক্সিয়ান সালাহউদ্দিন সালমান, এপেক্সিয়ান আরিফুল ইসলাম, এপেক্সিয়ান মোহাম্মদ নূর উদ্দিন, এপেক্সিয়ান সুলতানা আক্তার সহ স্থানীয় সুশীল ও গুণীজন।
এপেক্স ক্লাব অফ গ্রেটার বিক্রমপুরের সভাপতি এপেক্সিয়ান ইমতিয়াজ উদ্দিন বাবুল বলেন আমাদের এই সংগঠনটি সারা বছর আর্তমানবতার সেবায় কাজ করে বর্তমান বিশ্বব্যাপী যে করোনা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বাংলাদেশও করোনার আক্রমণ থেকে দূরে নেই সরকারের নির্দেশ মতে দেশব্যাপী কোয়ারেন্টাইন ও লকডাউনে অনেক কর্মহীন মানুষ আছে আমরা তাদের পাশে ইতোমধ্যে দাঁড়িয়েছি এবং ধাপে ধাপে আমাদের এ সেবা অব্যাহত থাকবে।
কেএ/বার্তাবাজার