ভুট্টা ক্ষেতে ছাগল, সংঘর্ষে নিহত ১

ভুট্টা ক্ষেতে ছাগল গিয়ে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে,আহত হয়েছে ৪ জন। আর এই ঘটনায় ৩ নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১লা এপ্রিল) রংপুরের মিঠাপুকুর উপজেলার চ্যাংমারী গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চ্যাংমারী মামুদেরপাড়া এলাকার রুস্তম আলী বুধবার সকালে ভুট্টা খাওয়ার দায়ে প্রতিবেশি জাহাঙ্গীরের ছাগলকে খোঁয়ারে দিয়ে আসে। এই নিয়ে ঘটে দুই পক্ষের মাঝে তুমুল ঝগড়া। এক পর্যায়ে জাহাঙ্গীরের লোকজন রোস্তমের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত ৫ জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধ রোস্তম আলী।

মিঠাপুকুর থাকার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রেক্ষিতে প্রধান আসামী জাহাঙ্গীরসহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর