নওগাঁয় সোনারবাংলা সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান
নওগাঁয় সোনার বাংলা সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস এর কারনে কর্মহীন সাধারন মানুষের মাঝে চাল, ডাল, আলু, সাবান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ সদরের মাদারমোল্লা সোনার বাংলা সংগঠনের উদ্দ্যোগে সাধারণ মানুষের মাঝে এসব খাদ্য উপকরণ বিতরন করা হয়।
এর পূর্বে সোনারবাংলা সংগঠনের উদ্যোগে মাদারমোল্লা বাজারে একটি বেসিন স্থাপন করা হয়। এসময় তারা সাধারণ মানুষকে এর ব্যবহারবিধি প্রয়োগ করে নির্দেশনা প্রদান করেন ও সাধারণ মানুষ হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করে এর সঠিক ব্যবহার করার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন ৯নং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম রুবেল, সোনারবাংলা সংগঠনের সভাপতি রাশেদুন নবী সোহাগ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, যুগ্নসম্পাদক সবুজ, প্রচার সম্পাদক মানিক হোসেন, ক্যাশিয়ার সাজু সহ সোহান,তপু,মেহেদী,মামুন,সাব্বির প্রমূখ। এ সময় প্রায় ২০০জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
কেএ/বার্তাবাজার