ত্রাণ না পেয়ে অনাহারে ৮০০ ত্রিপুরা উপজাতি পরিবার

করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকার ও বেসরকারি উদ্যোগে সারাদেশের অসহায় মানুষকে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হলেও তা পৌছায়নি চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি অবহেলিত জনপদে। সীতাকুন্ডের পাহাড়ে বসবাস করা ৮০০ পরিবার পায়নি সরকারি-বেসরকারি কোনো ধরণের ত্রাণ। যার ফলে এই সংকটে তারা কাটাচ্ছে মানবেতর জীবন।

জানা যায়, উপজেলার পৌরসদরের মহাদেবপুর, কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির ও ছোট কুমিরা, বারৈয়ারঢারা ইউনিয়নের ছোট দারোগাহাট, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, সোনাইছড়ি ইউনিয়নের মধ্য, দক্ষিণ সোনাইছড়ি ও মদনাহাট এলাকায় বসবাস করে প্রায় ৮০০ ত্রিপুরা পরিবার। যারা প্রায় সবাই দিনমজুর।

সীতাকুণ্ড পৌরসদরের বাসিন্দা সোনালক্ষ্মী ত্রিপুরা জানান, পাহাড়ে জুম চাষের কাজ করে সংসার চালাতেন। এখন সেয়াও বন্ধ। একবেলা খবারও জুটাতে পারছেন না। ত্রাণ নিয়েও কেউ আসেনি।

সীতাকুণ্ডের ইউএনও মিল্টন রায় জানান, ত্রিপুরাদের কথা ভাবা হচ্ছে। আপাতত তাদের জন্য ২০০ প্যাকেট করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়ার চেষ্টা করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর