মুন্সীগঞ্জে ১০০০ বেঁদে পরিবারের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার), মহোদয়ের নির্দেশনায় করোনা দূর্যোগ মোকাবেলায় পিছিয়ে পড়া বেঁদে জনগোষ্ঠীর কল্যাণে পারটেক্স গ্রুপ এর সহযোগিতায় উত্তরণ ফাউন্ডেশন এর “খাদ্য সহায়তা” কর্মসূচি লৌহজং হলুদিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এবং মিরকাদিম পৌরসভা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহায়তায় ১০০০(এক হাজার) দরিদ্র বেঁদে সম্প্রদায়ের মাঝে ভোজ্যপণ্য বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ), ঢাকা রেঞ্জ, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন-জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি(অপরাধ), ঢাকা রেঞ্জ, ঢাকা।

জনাব মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার), পুলিশ সুপার, নারায়নগঞ্জ। বিশিষ্ট অভিনেত্রী জনাব মোমেনা চৌধুরী। খাদ্য বিতরণ কর্মসূচিতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব আব্দুল মোমেন পিপিএম মহোদয় সভাপতিত্ব করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর