করোনায় না খেয়ে মরতে বসেছে ৪ হাজার হাতি

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বের মত বিনোদনের দেশ থাইল্যান্ড থমকে গিয়েছে। ধ্বস নেমেছে পর্যটনখাতে। আর এতেই ঝূঁকিতে পড়ে গেছে দেশটির পোষা ৪ হাজার হাতি। প্রতিদিন ২০০ কেজি পর্যন্ত খাবার খাওয়া হাতিগুলোর চারণভূমি সাফারি পার্কের কোনো আয় না থাকায় খাবার যোগাতেই হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডে করোনাক্রান্ত হয়েছে ১৭শ’ মানুষ। মারাও গেছে ১২ জন।

থাইল্যান্ডের স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এলিফেন্টের প্রতিষ্ঠাতা লেক চাইলার্ট জানান, হাতিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে না খেয়ে মারা যাবে অনেকগুলো। নয়ত রাস্তায় রাস্তায়্য ভিক্ষা করিয়ে খাবার জুটাতে হবে। কিন্তু তাওতো অসম্ভব কারণ দেশে এখন মাহামড়ি তার উপরে হাতিদের মাঝে অঙ্কগুলো গর্ভবতী।

তিনি আরও জানান, কিছু হাতিকে চিড়িয়াখানায় বিক্রি করা আর কিছুকে গাছ টানার কাজে লাগানো যেতে পারে। কিন্তু এগুলোও ১৯৮৯ সাল থেকে আমাদের দেশে নিষিদ্ধ। এখন এতগুলো হাতির কি হবে তা নিয়েই আমরা ভেবে কূল কিনার পাচ্ছি না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর