ছুটি আরও ৭ দিন বাড়ল

দেশে মরণঘাতী করোনাভাইরাসের কারণে চলমান বিশেষ ছুটি বাড়ানো হয়েছে আরও ৭ দিন। আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।

আজ বুধবার (০১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশে জানানো হয়, আগের ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর সঙ্গে ১০ এবং ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যুক্ত থাকবে।

উল্লেখ্য, আগের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। নতুন ঘোষণার পর দেশে টানা ১৭ দিনের ছুটির কবলে পড়ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর