রাজধানীর মিরপুর বিভাগের মাধ্যমে দুস্থ, অসহায় মানুষের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়। নির্দিষ্ট দূরত্ববজায় রেখে, ভীর ও জনসমাগম সৃষ্টি না করে মিরপুর বিভাগের মাধ্যমে পুলিশ ভ্যানে এসব খাবার বিতরণ করা হয়। মিরপুরবিভাগের প্রত্যেকটি থানার গাড়ি বুধবার দুপুর ১২:০০ থেকে ২:৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে খাবার বিতরণ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর উদ্যোগে মিরপুর বিভাগের উপ-পুলিশকমিশনার জনাব মো: মোস্তাক আহমেদ এর মাধ্যমে পল্লবী জোনের এডিসি জনাব মো: মিজানুর রহমান থানার অফিসারইনচার্জগন করোনা ভাইরাস পরিস্থিতিতে এই খাবার সামগ্রী বিতরণ করেন গরীব অসহায় মানুষের মাঝে।
এসময় ,পল্লবী জোনের এডিসি জনাব মো: মিজানুর রহমান বলেন -প্রতিদিন দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষের খাবারসরবরাহ করবে ডিএমপি। সেই লক্ষ্যে আমরা নিজ উদ্যোগে খাবার বিতরণ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা মেট্রোপলিটনপুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এবং মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাকআহমেদ এর প্রতি ।
এ সময় সাধারণ মানুষ তথা দুস্থ ও গরীব অসহায়দের মুখে কিছুটা সুখের হাসি ফুটে উঠে।
বার্তা বাজার/এম.সি