করোনাভাইরাস প্রতিরোধে হিজরা জনগোষ্ঠী, মান্তা পরিবার, সকল খেয়া ঘাটের মাঝি ও জেলেদের মাঝে চাল, আলু, ডাল ও সোয়াবিন তৈল বিতরণ করা হয়েছে।
বুুুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরে বিভিন্ন এলাকা ঘুুরে ওই সকল অসহায় মানুষের বাসায় খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
লোহালিয়া খেয়াঘাটের মাঝি রফিক বলেন, আমরাও যে মানুষ তা কেউ এতো দিন মনে করে নাই। জীবনে এই প্রথম আমাগো ঘরে স্যার (মেয়র মহিউদ্দিন আহম্মেদ) নিজে হাতে বাজার দিয়েছে। আমাগো দূর দিনে হে পাশে দারাইছে। আর কেউ দারায় নাই।
হিজরা জনগোষ্ঠীর লিডার বাচ্চু বলেন, আমাগো কিছু নেই। আমরাও তো কারও না কারও সন্তান। আমাগো ঘরে খাবার নেই শুনে স্যার (মেয়র) নিজে বাজার দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি এই মানুষটা যে আরও উপরে উঠতে পারে। হে যেন এমপি হয়।
জেলে মাছুম বলেন, আমাগো জেলে চাউল না পেলেও মেয়র স্যার আমাগো কষ্টের কথা শুনে আজ বাজার দিয়ে গেছে। আজ ভাত খেতে পারবো।
পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, করোনাভাইরাস প্রতিরোধে সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে এ সকল মানুষ । সমাজের অবহেলিত এই মানুষরা যাতে অনাহারে দিন কাটাতে না হয়। তার জন্য হিজরা জনগোষ্ঠী ২০ জন, মান্তা পরিবারে ১২০ জন, সকল খেয়া ঘাটের মাঝি ৯৫ জন ও জেলে ১০০ জনের মধ্যে চাল, আলু, ডাল ও সোয়াবিন তৈল বিতরণ করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি