শ্রীনগরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্নেহের পুত্র শেখ রাসেলের নামে জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে গড়া প্রাণের সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্রীনগর উপজেলা শাখা পক্ষ থেকে করোনা মোকাবেলায় কর্মহীন অসহায় পরিবারের লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১ লা এপ্রিল বুধবার শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের লোকজনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অসহায় প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ,১ কেজি তেল ও করোনা ভাইরাস রোধে হাত ধুয়ার জন্য ১টি করে সাবান দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মশিউর মামুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্রীনগরে উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান সুমন, সাধারণ সম্পাদক শেখ অহিদ জিন্সসহ অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন সভাপতি আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ, প্রচার সম্পাদক, আলভি শেখ প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর