গোপালগঞ্জে ৬০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে আ.লীগ নেতা সাইফুল ইসলাম

গোপালগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, গোপালগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব ড.শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে বাড়িতে অবস্থানরত অতিদরিদ্র কর্মহীন অসহায় ৬০০ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ টিন ও রড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণির ঠিকাদার মোঃ সাইফুল ইসলাম।

বুধবার সকালে প্রতিটি পরিবারের জন্য ২-কেজি চাল, ১-কেজি ডাল, ২-কেজি আলু, ১-কেজি পেঁয়াজ, ৫০০-মিঃলিঃ ভোজ্য তেল, ১টি সাবান, ১টি মাস্ক ও করোনা (কোভিড-১৯) ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে বাড়িতে গিয়ে তিনি এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ কার্যক্রমে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ১ম শ্রেণির ঠিকাদার হাজী আছানুর রহমান হাসান, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম বলেন, দেশে যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। দেশের এ সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে সমাজের সকল বিত্তবানদেরকে আমি এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর