করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধের সময়ে কর্মহীন অসহায় গরীবের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।
উপজেলার বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণসহ লোকজনকে বুঝিয়ে বাড়িতে থাকার জন্য উদ্ধুদ্ধ করছেন প্রশাসনের এসব কর্মকর্তারা।
এদিকে উপজেলায় যারা ত্রাণ সমগ্রী দিতে চান তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, সমন্বয় করে ত্রাণ বিতরণ করলে সুষম বন্টন হবে এবং ত্রাণ পাওয়ার উপযুক্তরা বঞ্চিত হবে না। তাই উপজেলায় গঠিত ত্রাণ কার্যক্রমের সাথে দাতাদেরকে যোগাযোগ করে বিতরণের অনুরোধ করেন তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস