পটুয়াখালীর কলাপাড়ায় প্রাণসংহারী করোনা ভাইরাস মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কলাপাড়া পৌর শহর সহ গ্রামগঞ্জে কঠোর ভূমিকা পালন করেণ । বুধবার সকাল থেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নেফতাউল করিম’র নেতৃত্বে দেশের লকডাউনের অংশ হিসেবে সকল জনগণকে উদ্ভুদ্ধ করতে প্রচার প্রচারনা চালান। এ সময় সামাজিক দূরত্ব রাখার জন্য পৌর শহরের সড়কে তিন ফুট দূরত্ব রেখে গোলাকার চিহ্ন একেঁ সাধারণ জনগনকে সচেতন করার জন্য এ কাজটি সেনাবাহিনীর সদস্যরা নিজ দায়িত্বে করেণ। এ ছাড়াও পৌর শহরে হ্যান্ড মাইকিং ও জীবানু নাশক স্প্রে প্রদান করেণ।
বার্তা বাজার/এম.সি