পঞ্চগড়ঃ পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (বুধবার) দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে পঞ্চগড়-০১ আসনের ৩টি উপজেলার ৯০০ ও ১টি পৌরসভার ৩০০ মোট ১২শ পরিবারের জন্য চাল,ডাল,তেল,আলু,সাবান প্যাকেট করে ৪টি পিকআপে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের প্রতিনিধিদের কাছে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মহীন মানুষের মাঝে ১২শ পরিবারকে আমি আমার নিজ উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল সহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বার্তা বাজার/এম.সি