নওগাঁর সাবেক ছাত্র নেতা মোশারফ হোসেন শান্ত নিজ উদ্যোগে খাবার বিতরণ করেছেন। আজ বুুুুধবার দুপুুুরে নওগাঁ সদর উপজেলায় মোশাররফ হোসেন শান্তর নিজ উদ্যোগে শহরের ৫০ টি পরিবারকে খাবার বিতরণ করেন৷ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় কর্মসূচি বাস্তবায়ন হিসাবে, সামাজিক দুরুত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ৫০টি পরিবারের মাঝে খাবার ও চিকিৎসা সেবা সহ ওষুুধ বিতরণ করেন। সাবেক এই ছাত্র নেতা নওগাঁ সদরের ২নং ওয়াডে কমিশনার পদপ্রার্থী । এর আগেও তিনি এক হাজার মাস্ক বিতরণ করেন। তিনি নিজ উদ্যোগে প্রতিদিন ৫০ টি পরিবারকে খাবার ও প্রাথমিক চিকিৎসা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।
মোশারফ হোসেন শান্তর নেতৃত্বে সুমন,জাহিদ, মুক্তার সহ আর অনেকে উপস্তিত ছিলেন। উক্ত খাবার বিতরণ করার সময় মোঃ মোশাররফ হোসেন শান্ত বলেন, আমর ফেসবুকে আমার নাম্বার সহ একটি পোস্ট শেয়ার করি সেই পোস্ট শেয়ার করার পর থেকে অনেক ফোন আসে তার মধ্যে ৫০ টি পরিবার কে জরুরী খাবার ও চিকিৎসা দেওয়ার জন্য আমরা কাজ করছি এভাবে আগামী ১৫ দিন নওগাঁ শহরে খাবার দিব। আজকে জনকল্যাণ স্কুল পাড়া, ঝটিকা ক্লাব, চকরামচন্দ্র হঠাৎ পাড়া, ও বরুণকান্দী এলাকায় খাবার ও চিকিৎসা দেওয়ার হবে। আতঙ্ক নয়, আমাদের সচেতন হতে হবে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা সমুহ মেনে চলতে হবে। এছাড়াও নোভেল করোনা ভাইরাস এর কারনে বর্তমানে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলার পরামর্শ প্রদান করে।
বার্তা বাজার/এম.সি