করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে আমজাদ খান হাসপাতাল

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ইতোমধ্যে বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে আইসোলেশন ইউনিট প্রস্তুত করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।

নাটোর সদরের চাঁদপুরে অবস্থিত হাসপাতাল সংলগ্ন এই আইসোলেশন ইউনিটে চিকিৎসক ও নার্সরা ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেবেন বলে জানিয়েছেন প্রাণ প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।

প্রাণ-আরএফএল গ্রুপের এই কর্মকর্তা বলেন, আমাদের আইসোলেশন ইউনিটটি স্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেব।

হাসপাতালের সমন্বয়কারী চিকিৎসক রাজীব উল ইসলাম জানান, হাসপাতালের মেডিসিন বিভাগসহ কয়েকটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর