বিশ্ব এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে : জাতিসংঘ

করোনাভাইরাসে সৃষ্ট মহামারী দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা চীনের চেয়ে বেশি। ইউরোপের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো একদিনে তাদের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর খবর দিয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থসামাজিক প্রভাব নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশকালে অ্যান্তোনিও গুতেরেস এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন করোনাভাইরাস রোগ সমাজগুলোর মর্মমূলে আঘাত হানছে, মানুষের জীবন ও জীবিকা কেড়ে নিচ্ছে। জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে কোভিড-১৯ আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে।

প্রাণঘাতী এই করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে ও মহামারীর ইতি ঘটাতে আশু সমন্বিত স্বাস্থ্য উদ্যোগ নেয়ার আহ্বানও জানান অ্যান্তোনিও গুতেরেস ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর