করোনাভাইরাস : পুলিশ সুপারের উদ্যোগে তৈরি হচ্ছে পিপিই

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যপী আতঙ্ক সৃষ্টি করেছে। উন্নত দেশগুলো যেখানে এই অচলাবস্থা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের মতো ছোট একটা দেশকেও হিমশিম খেতে হচ্ছে। সে লক্ষ্যে দেশের বাইরে থেকে উন্নত মানের পিপিই তৈরীর কাপড় এনে পিপিই তৈরি করছে কুষ্টিয়া জেলা পুলিশ।

বুধবার (০১ এপ্রিল) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) পিপিই তৈরীর স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আনিসুজ্জামান ডাবলু, সাজ্জাদ রানা ও এস এম রাশেদ প্রমুখ।

পিপিই তৈরীর বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস তানভীর আরাফাত পিপিএম (বার) জানান, বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইনে পোশাক কারখানায় পিপিই তৈরি হচ্ছে। বিশ্বের সব থেকে উন্নত মানের কাপড়ে তৈরি হচ্ছে পিপিই। পিপিই তৈরির কার্যক্রম প্রায় শেষ মুহূর্তে বলে জানান, দ্রুত সময়ে পিপিইগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। দেশের মানুষের সেবার লক্ষ্য স্বল্প পরিসরে পিপিই তৈরি করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর