পাবনায় স্কায়ার গ্রুপের সহযোগিতায় দশ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
দেশের দরিদ্র অসহায় দিনমুজুর সাধারণ মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনের জন্য সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের স্বনামধণ্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। নিজ জেলার পৌর এলাকা ও আটঘোড়িয়া উপজেলাতে প্রায় দশ হাজার পরিবারের হাতে তুলেদেন নিত্যা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
বুধবার দুপুওে পাবনা আটঘোড়িয়া উপজেলা পরিষদ ও পৌর সভার মাধ্যমে স্থানীয় ৫হাজার পরিবার ও বেলা সারে ১২টার দিকে পাবনা সদরের পৌর এলাকায় জেলা যুবলীগের মাধ্যমে আরো ৫হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায়ে রেখে সাড়িবদ্ধ ভাবে প্রতিটি পরিবার সদস্যদের তালিকার মাধ্যমে ৫দিনের সমসপরিমান খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে। এই কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন পাবনা আটঘোড়িয়া পৌর সভার মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজো বিশ^াস সনি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিক।
নিত্য প্রয়োজনীয় চাউল, তেল, ডাউল, আটা, আলু, চিনি ও সাবান দিয়ে প্যাকেট করে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে তুলেদেয়া হয়। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
বার্তা বাজার/এম.সি