পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করে প্রজ্ঞাপন

পহেলা বৈশাখে সব ধরণের অনুষ্ঠান স্থগিত করহয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (০১ এপ্রিল) উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিট ১৯) এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১লা বৈশাখ ১৪২৭ তারিখ বা এতদসময়ে সকল ধরণের অনুষ্ঠান/কার্যক্রম ( তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জ্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, মঙ্গলবার ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলো মন্ত্রিপরিষদ বিভাগ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর