শরীয়তপুরে পারভীন হক সিকদার এমপি’র পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলাচল সীমিত করা হয়েছে। এতে নিম্ন-আয়ের মানুষরা বিপদে পড়েছেন। যারা দিন আনে দিন খায়- তারা সবচেয়ে বিপদে পড়েছেন। এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে শরীয়তপু‌রের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদারের পক্ষ থেকে শরীয়তপুরের বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের মাধ্যমে দুঃস্থ অসহায় ঘরবন্দী মানুষের মাঝে চাল, ডাল, তেল, সাবান, লবণসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ মার্চ সোমবার থেকে ( ১ এপ্রিল) বুধবার পর্যন্ত এসব সামগ্রী শরীয়তপুর জেলার ৪টি উপজেলার ১২’শত পরিবারের নিম্ন-আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হয়।

পারভীন হক সিকদার এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা এসব হস্তান্তর করেছি। অতীতের ন্যায় জেলার যেকোন সঙ্কটে বাংলাদেশ আওয়ামীলীগ ও সিকদার গ্রুপের চেয়াম্যান জয়নুল হক সিকদার সবসময় পাশে থাকবে। সবাইকে বাসায় অবস্থান করার অহ্বান জানিয়ে পারভীন হক সিকদার এমপি বলেন, আপনারা নিরাপদ থাকুন। বাংলাদেশকে আল্লাহ হেফাজত করবেন কেননা এদেশের প্রধানমন্ত্রী আল্লাহপরায়ন।

এ সময় ডামুড্যা পৌরসভা কাউন্সিলর আবুল হোসেন মন্টু ছৈয়াল, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, শরীয়তপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দপ্তর সম্পাদক মিরাজ শিকদার, ভেদেরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য তাহের হাওলাদার, থানা যুবলীগের সহসভাপতি খোকন দালাল, আনোয়ার তালুকদার, ফারুক আলম ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।

পারভীন হক সিকদার এমপি’র পক্ষ থেকে নিম্ন আয়ের লোকজনের বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী হিসেবে চাল,তৈল, ডাল, লবন,সাবান,মুড়ি পৌছে দিয়েছেন মো. সজল সিকদার।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর