করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত বৃহস্পতিবার থেকে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ওই চিকিৎসক। এ সময় উপসর্গ না কমায় গত সোমবার বিকেলে স্বেচ্ছায় বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তিনি।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইন থেকে আইসোলেশনে ভর্তি হওয়া বরগুনার সেই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রন্ত নন। ঢাকার আইইডিসিআর’এ ওই চিকৎসকের নমুনা পরীক্ষা শেষে বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান।
তিনি বলেন, বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে স্বেচ্ছায় ভর্তি হওয়া ওই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি করোনায় নয়, অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ওই চিকিৎসকের করোনা ভাইরাসে আক্রন্ত না হওয়ার খবরটি আমাদের কাছে অনেক স্বস্তির এবং আনন্দের খবর। বরগুনায় এখন পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলেও জানান তিনি।
ভর্তির সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে। এরপর বরগুনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি গাড়িতে করে ওই চিকিৎসকের নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রে পাঠানো হয়।
বার্তা বাজার/এম.সি