করোনা পরিস্থিতি নিয়ে আর ব্রিফিং করবে না আইইডিসিআর

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং করে আসছিলেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে এখন থেকে আর ব্রিফিং করবে না সংস্থাটি। বুধবার (০১ এপ্রিল) আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর হোসেন একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।

ড. এ এস এম আলমগীর হোসেন জানান, এখন থেকে আমরা আর ব্রিফিং করব না। করোনা ভাইরাস নিয়ে এখন থেকে ব্রিফিং করবে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার (এমআইএস)।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের শরীরে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। ।।সময় নিউজ।।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর