দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

এছাড়াও আক্রান্তদের মধ্যে আরও একজন সুস্থ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এনিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর